বাংলাদেশের মধ্যে বর্ষাকাল মানেই ডেঙ্গুর আতঙ্ক। ২০২৩ সালে এই আতঙ্ক অনেকটাই রেকর্ড ছাড়িয়ে গেছিল — সরকারি হিসাবেই তিন লাখের ও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, আর মৃত্যু হয়েছে প্রায় ১৭০০-এরও বেশিও হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, জলবায়ু পরিবর্তনের কারনে ও অপরিকল্পিত নগরায়নের ফলে সামনের বছরগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
ডেঙ্গু এমন একটি ভয়ানক রোগ — সময়মতো চিনতে পারলে এটি সম্পূর্ণ সেরে যায়, কিন্তু একটু অবহেলা করলে কয়েক দিনের মধ্যে প্রাণঘাতী হয়ে উঠে। তাই এই রোগ সম্পর্কে সঠিক তথ্য জানাটা অনেক গুরুত্বপূর্ণ ও জরুরি।
আজকে আমরা ডেঙ্গুর কারণ থেকে শুরু করে লক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা এবং প্রতিরোধ কিভাবে করা যাবে — সব কিছু নিয়ে আলোচনা করব।
প্রথমে জেনে নেই
ডেঙ্গু একটি রোগ যেটি অনেক ভাইরাল, যার পেছনে থাকে ডেঙ্গু ভাইরাস (DENV)। এই ভাইরাসের চারটি আলাদা সিরোটাইপ আছে — DENV-1 থেকে DENV-4।কেউ একবার যদি একটিতে আক্রান্ত হন, সেই ধরনের বিরুদ্ধে আজীবনের সুরক্ষা তৈরি হয়। কিন্তু বাকি তিনটি সিরোটাইপে যেকোনো সময় আবার আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। দ্বিতীয়বার ডেঙ্গু হলে সেটি অনেক বেশি জটিল হতে পারে।
ডেঙ্গু ছড়ায় কীভাবে: এডিস ইজিপ্টি (Aedes aegypti) এবং এডিস অ্যালবোপিক্টাস (Aedes albopictus) — এই দুই ধরনের মশা ডেঙ্গু ভাইরাস বহন করে থাকে। আক্রান্ত কাউকে কামড়ালে মশার শরীরে ভাইরাস ঢোকে, তারপর সেই মশা যদি কোনো সুস্থ মানুষকে কামড়ায়
তাহলে সেই রোগ তার কাছেও ছড়িয়ে পড়ে।
এডিস মশা চেনার সহজ উপায়: শরীরের মধ্যে সাদা-কালো ডোরাকাটা দাগ থাকে। রাতের মধ্যে নয়, এটি ভোরবেলা আর বিকেলে কামড়ায়। পরিষ্কার, স্থির পানিতে ডিম পাড়ে থাকে।
সাধারণত ডেঙ্গু জ্বর (Classic Dengue Fever): বেশিরভাগ রোগীরই এই ধরনের ডেঙ্গু হয়ে থাকে। তীব্র জ্বর থাকে, মাথাব্যথা, শরীর ব্যথা, ফুসকুড়ি থাকে — এগুলোই প্রধান লক্ষণ হয়ে থাকে। সঠিক যত্ন নিলে ৭-১০ দিনে রোগী ভালো হ্যে থাকে।
ডেঙ্গু হেমোরেজিক ফিভার (DHF): এটি সাধারনত অনেক মারাত্ম হয়ে থাকে। রক্তনালী থেকে রক্ত বা তরল বেরিয়ে যেতে পারে, প্লেটলেট দ্রুত কমে যেতে পারে , শরীরের নানা জায়গায় রক্তক্ষরণ হতে পারে । দেরি না করে খুব দ্রুত রগীকে হাসপাতালে নিতে হবে।
ডেঙ্গুর শক সিনড্রোম (DSS): এটি সবচেয়ে বিপজ্জনক অবস্থা । রক্তচাপ হঠাৎ ভেঙে পড়ে, শরীর শকে চলে যায়। ICU ছাড়া বাঁচানো অনেক কঠিন হয়ে থাকে।
মশা কামড়ের পর ৩-১৪ দিন পর (সাধারণত ৪-৭ দিনের মধ্যে) লক্ষণ দেখা দেখা দেয় — এটিকে ইনকিউবেশন পিরিয়ড।
🚨 এই লক্ষণগুলো দেখলে এক মুহূর্ত দেরি না করে তারাতাড়ি হাসপাতালে যাবেন:
— পেটের মধ্যে তীব্র ব্যথা বা চাপ
— ২৪ ঘণ্টায় তিনবারের বেশি বমি হলে
— নাক, মাড়ি বা মলে রক্ত
— প্রস্রাবে রক্ত বা কালো মল হলে
— ত্বকে কালচে দাগ বা রক্তের ছোপ
— অস্বাভাবিক ঘুম ঘুম ভাব বা অজ্ঞান হয়ে গেলে
— জ্বর কমার পর ঠান্ডা ঘাম এবং অনেক দুর্বলতা
ডেঙ্গু সন্দেহ হলে ডাক্তার সাধারণত এই পরীক্ষাগুলো দিয়ে থাকে:
💡 প্লেটলেট সম্পর্কে :
স্বাভাবিক মাত্রা: ১.৫ লাখ – ৪.৫ লাখ/µL
সতর্কতার মাত্রা: ১ লাখের নিচে
হাসপাতালে ভর্তি: ৫০ হাজারের নিচে
জরুরি অবস্থা: ২০ হাজারের নিচে বা রক্তক্ষরণ হলে
ডেঙ্গুর কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। চিকিৎসার মূল লক্ষ্য হলো শরীরকে সুস্থ রাখা, উপসর্গ সামলানো, আর যে কোনো জটিলতা সময়মতো ধরা।
✅ পূর্ণ বিশ্রাম নিন: জ্বর হলে সময় কোনো শারীরিক পরিশ্রম করবেন না।
✅ প্রচুর তরল পান করুন: প্রতিদিন অন্তত ৩-৪ লিটার পানি পান করা দরকার। ওরস্যালাইন, ডাবের পানি, ফলের রস, স্যুপ — যা পান করা যায়। ডিহাইড্রেশন ডেঙ্গুর বড় বিপদ।
✅ শুধু প্যারাসিটামল: জ্বর ও ব্যথার জন্য একমাত্র নিরাপদ ওষুধ প্যারাসিটামল — প্রাপ্তবয়স্কদের প্রতি ৬ ঘণ্টায় ৫০০-১০০০mg।
❌ অ্যাসপিরিন ও আইবুপ্রোফেন সম্পূর্ণ নিষিদ্ধ: এগুলো রক্ত পাতলা করে থাকে, রক্তক্ষরণের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। ডেঙ্গুতে এই ওষুধ মৃত্যুর কারণ হতে পারে।
✅ প্রতিদিন CBC করুন: জ্বরের দ্বিতীয় দিন থেকে। প্লেটলেট কমতে থাকলে দ্রুত ডাক্তার দেখান।
✅ জ্বর বেশি হলে: কপালে ঠান্ডা পানির পট্টি দিন, ভেজা কাপড়ে শরীর মুছে দিন।
✅ হাসপাতালে কখন যাবেন: প্লেটলেট ৫০ হাজারের নিচে নামলে, রক্তক্ষরণ দেখা দিলে, ক্রমাগত বমি হলে, বা শকের লক্ষণ দেখা গেলে আর দেরি নয়।
যাদের আগে থেকেই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য ডেঙ্গু বেশি বিপজ্জনক। ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সেরে উঠতে বেশি সময় লাগে। আর উচ্চ রক্তচাপের রোগীদের ডেঙ্গুজনিত রক্তক্ষরণের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে বেশি। এই ধরনের রোগীদের প্রথম লক্ষণ দেখা দিলেই ডাক্তারের কাছে যেতে হবে।
ডেঙ্গু প্রতিরোধের মূল কাজটা আসলে আমাদের হাতেই — এডিস মশার বংশবিস্তার ঠেকানো এবং কামড় থেকে নিজেকে বাঁচানো।
✅ জমা পানি সরিয়ে ফেলুন — এটাই সবচেয়ে জরুরি: ফুলের টব, বালতি, পুরনো টায়ার, এসির ট্রে, ফ্রিজের পেছনের ট্রে, ছাদের কোণ — সপ্তাহে একবার পরিষ্কার করুন। মাত্র এক চামচ পানিতেও এডিস ডিম পাড়তে পারে।
✅ মশারি ব্যবহার করুন: দিনের বেলা ঘুমালেও মশারি দরকার — কারণ এডিস মশা দিনেই বেশি কামড়ায়। জানালায় নেট লাগান।
✅ পোশাকে সতর্কতা: বাইরে গেলে লম্বা হাতা এবং লম্বা প্যান্ট পরুন।
✅ রিপেলেন্ট ব্যবহার করুন: DEET বা Picaridin-যুক্ত মশা তাড়ানোর ক্রিম বা স্প্রে, বিশেষত ভোরবেলা ও বিকেলে বাইরে যাওয়ার আগে।
✅ ঘরের ভেতরে: কয়েল বা ইলেকট্রিক ভেপোরাইজার ব্যবহার করুন।
✅ এলাকা পরিষ্কার রাখুন: আশেপাশের ময়লা বা ডোবার পানি পরিষ্কার রাখতে প্রতিবেশীদের সাথে মিলে উদ্যোগ নিন।
যা খাবেন:
এড়িয়ে চলবেন:
জ্বর বা ডেঙ্গু সন্দেহ হলে একজন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন। সরাসরি ডাক্তার খুঁজতে ভিজিট করুন: দিনাজপুরের সেরা মেডিসিন বিশেষজ্ঞ
💡 মনে রাখবেন: সঠিক চিকিৎসায় ডেঙ্গু পুরোপুরি সেরে যায়। কিন্তু অবহেলা করলে মাত্র ২৪-৪৮ ঘণ্টায় পরিস্থিতি মারাত্মক হতে পারে। জ্বরের প্রথম দিন থেকেই সতর্ক থাকুন, প্লেটলেট নিয়মিত দেখুন — আর বিপদের চিহ্ন দেখলে এক মুহূর্তও দেরি করবেন না।
⚠️ ডিসক্লেইমার: এই নিবন্ধটি সাধারণ স্বাস্থ্য তথ্যের উদ্দেশ্যে লেখা। এটি চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। যেকোনো স্বাস্থ্য সমস্যায় অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন।